মাঝে মাঝে এমন এক একটা দুপুর আসে
ঘরছাড়া নানান দিনের ফাঁকে ফাঁকে—
হেমন্তের ক্ষয়াটে রোদ আর কাকের ডানার
ভিজে ভিজে রঙে বুড়ি ছোঁয়া করে ছুঁয়ে—
পালিয়ে যাব বলেও পালিয়ে যাওয়া হয় না !
একটা সময় ছিল যখন বাবার হাত ছাড়িয়ে
এ ভিড় সে ভিড় ছেড়ে দৌড়েছি ট্রামলাইনের
কাটাকুটির ওপারে !
তখন ছিল পালিয়ে যাবার দৌরাত্ম !
এখন প্রতি মোড়ে—মোড় ঘুরে দেখি পকেট উপচে
বিজ্ঞাপনের ছবি , ছায়ার মতন দীর্ঘ ছায়ায়—
আমারি ছায়ার মায়ায়—স্মৃতি খুঁজে যায়
অভ্রংলিহ অঙ্গুলি ; সংকেতে তার
সূর্য খুঁজেছি—মাঠে আর মিনারে—সিঁড়ির পাঁজরে—
রাস্তা পেরোই প্রানের মাটিতে
তোমারি কাঁধে মাথা রেখে !
এই শহর দিয়েছে দুপুর , অপার জীবন—
তোমার আমার পথ চলার মানে !
No comments:
Post a Comment