
পৌণর্মাসী অবিন সেন হলুদ পাতা ঝরে ঝরে পড়ে টিনের চালে বাতাসের কথা শোনে তবু—দুলে দুলে পৌণর্মাসী, রাত্রি গড়িয়ে যায়—ঘুম ঘুম আকাশের চোখে খেঁজুরের গাছে গুচ্ছ গুচ্ছ স্তনবৃন্তে বিমুগ্ধ রূপ ! ঘুমোবার কাল পার করে দিতে চায়—অলস নয়ন জ্যৈষ্ঠের রাতে গ্রামীন কিশোর—চুপ চুপ ভেলা খুলে দিয়ে ভেসে চলে যায় একা ফলবতী আমবনটিরে পিছে ফেলে—অবুঝ নিরালা ! রাত্রি গড়িয়ে যায় তবু—ঝরে যায় হলুদ পাতা ফেরেনা কিশোর—টিনের চালের পরে শুধু আনমনে বাতাস লেখে—সবচেয়ে প্রিয় তার মৃত কিশোরীর কথা ! ................................................................ |
No comments:
Post a Comment