| ভালবাসা কাঁচপোকা—কাঁচপোকা—একাকী দুপুর, একছুটে পুতুলের খেলা ফেলে— আয়নায় রূপ—অপরূপ টিপ—ললাটে কিশোরীর পদাবলী সুবাসিত মোহে সময় সজীব! হলুদ পাতার নীড়ে—পুতুলের ঘর বার— সহজ দিনের ডাকে, কিশোরীর ঘ্রানে নামে বিকেল মেদুর—তখনই হঠাৎ পোড়ে খোড়ো চাল, নিশান কলরব—বিজয় মিছিল—রাজনীতি সমর ; পুতুলের ঘর ভাঙে—কাঁচপোকা উড়ে যায়— কিশোরীর কপাল যেন আঁধার নীরব—আঁধার আড়াল করে, জানিনা কত ভাঙে চোরে—বদলায় রাজার নীতির ঢঙ্ তবু শাশ্বত ভালবাসা—কিশোরীর শনিতের রঙ ! |
কথায় কথায় কখনো কবিতা জমে...কথার মেঘে যেন কবিতার বৃষ্টি নামে......প্রথম ভালবাসায়...প্রথম প্রেমে.....বৃষ্টিধারায়....বিরহ ধারায়.....কথায় কথায়.....চুপকথায়.... হৃদয় ভাসে.....কিছু কবিতায়........
Search This Blog
Thursday, July 10, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment