ভোর
অবিন সেন
কোনদিন ঘুমভেঙে দেখি জ্যোৎস্নার স্তব
কোনদিন ভোরবেলা,
গাছেরও ডানা আছে—তাও
শকুনের অবিশ্বাস
বৃহন্নলা কোন নদীর তীরে
ছায়া পালটে পালটে চিতা জ্বেলে দেয়—
অনিমেষ উষ্ণতায়,
গাছেরাও উড়ে উড়ে দিকহারা
শকুনের মতো—
জ্যোৎস্নাটিকে মৃত জেনে নিয়ে রাতের
জানালা খুলে দেয়—দেখি ধু ধু কোথাও
লালগড়, কোথাও নেতাইগ্রাম, যেন
অবিশ্বাস কোলে করে বসে—
ভোরের প্রথম পাখিটিকে শকুনের মতো দ্যাখে !
No comments:
Post a Comment